মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন হাইকমিশনের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে ২৫ নভেম্বর বৃহস্পতিবার মালয়েশিয়ার হোটেল রয়েল চুলান কুয়ালালামপুরে প্রতিরক্ষা শাখা বাংলাদেশ হাইকমিশনের সার্বিক ব্যবস্থাপনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়া আমর্ড ফোর্সেসের সেনাবাহিনী প্রধান জেনারেল তানশ্রী দাতুক জমরুজ বিন মোহাম্মদ জেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সুশীল সমাজ এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কমান্ডার রাজনে ইবনে ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর মালয়েশিয়ায় প্রতিরক্ষা উপদেষ্টা, কমডোর মোস্তাক আহমেদ, (জি), এনপিপি, পিএসসি তার স্বাগত ভাষণে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার বক্তব্যে বিশ্বের বুকে বাংলাদেশের জাগরণ এবং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের দৃঢ়তার কথা ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ আজ সর্বজন স্বীকৃত।

অনুষ্ঠানে অতিথিরা এক নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজ চলাকালীন “উদীয়মান বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন”, “সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন” এবং সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষে নির্মিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code