বাবর আজমের আউটের পর মাঠে ঢুকল কলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ  চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট সকাল বেলা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তা প্রমাণিত টেস্টের প্রথম তিন দিনের উদাহরণে।

শুক্র, শনি ও রবি- তিন দিনই প্রথম সেশনে দ্রুত উইকেট নিয়েছেন বোলাররা।

Manual6 Ad Code

আগের দুই দিনের ধারাবাহিকতা বজায় রেখে আজ ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

এ সময়ের সেরা ব্যাটার বাবর আজমেরও রক্ষা হলো না।৭৩তম ওভারের ঘটনা। মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বলের গতিবিধি বুঝলেনই না বাবর। রীতিমতো পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফিরলেন।

Manual8 Ad Code

অফস্ট্যাম্পের বাইরে পিচ করা ডেলিভারিটি পেছনে পায়ে আলতো ডিফেন্স করতে চেয়েছিলেন বাবর। কিন্তু সেই বলটি টার্ন না করা সোজা চলে যায় বাবরের ব্যাটের বাইরের কানা দিয়ে, সোজা আঘাত হানে অফস্ট্যাম্পে। ৪৬ বলে ১০ রান করলেন বাবর।

Manual7 Ad Code

আর এতো বড় উইকেটপ্রাপ্তির উল্লাসের মাঝেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মাঠে কলা নিয়ে হাজির হন স্বেচ্ছাসেবকরা। বিষয়টি টিভি ক্যামেরাতে একাধিকবার দেখানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code