ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ১, আহত ৪১

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি ছড়িয়ে পড়েছে আশপাশের চারদিকে। মুহূর্তের মধ্যে মানুষজন নিরাপদে আশ্রয় নিলেও এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪১ জন।

Manual2 Ad Code

শনিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের গ্রামগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ঘন ধোঁয়া সূর্যকে ঢেকে দিয়েছে। অন্ধকারে পড়ে গেছেন অনেক দূরের বাসিন্দারাও।

Manual5 Ad Code

শনিবার এক সংবাদ সম্মেলনে লুমাজাং জেলার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ইনদাহ মাসদার জানান, দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন আহত হয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, পূর্ব জাভা প্রদেশের সেমেরু আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি কাছের গ্রামগুলোকে ঢেকে দিচ্ছে। আর স্থানীয়রা দৌড়ে পালানোর চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এলাকা ছেড়ে আসা লোকজনের আশ্রয়ের জন্য কর্তৃপক্ষ তাঁবু স্থাপন শুরু করেছে। কিন্তু ঘন ধোঁয়ার কারণে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন বিএনপিবি প্রধান সুহারিয়ানতো।

দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণকারী এয়ারনাভ ইন্দোনেশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে ফ্লাইট চলাচলে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

Manual7 Ad Code

ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সেমেরু একটি। জাভা দ্বীপের সর্বোচ্চ এ আগ্নেয়গিরিটি থেকে জানুয়ারিতেও অগ্ন্যুৎপাত হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code