নিউইয়র্কে শিকদার আহমেদের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত আলোকচিত্র শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী নিউইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ’র আয়োজনে দু’দিনব্যাপী এই প্রদর্শনী সম্পন্ন হয় ৫ ডিসেম্বর রোববার। এর আগে শনিবার এর উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতগুরু মুক্তালিব বিশ্বাস।

Manual7 Ad Code

সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরনের সন্চালনায় উদ্বোধনী অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, প্রখ্যাত অভিনেত্রী রেখা আহমেদ, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, লেখক ও ক্রীড়াবিদ সাঈদ উর রব, কৃতি এথলেট সাইদুর রহমান ডন, বিশিস্ট ফটোগ্রাফার ওবায়দুল্লাহ মামুন, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, বিশিস্ট টিভি ব্যক্তিত্ব শামীম সাহেদ, টাইম টিভির সিইও আবু তাহের, শিল্পী আকতার আহমেদ রাশা, বিশিস্ট সাংবাদিক মনির হায়দার, সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, যুক্তরাষ্ট্র ইত্তেফাক প্রতিনিধি শহীদুল ইসলাম, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, বিশিস্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বেলাল, বাংলাভিশন নর্থ আমেরিকার ভাইস প্পেসিডেন্ট মাহমুদ হোসাইন বাদশা প্রমুখ।

Manual7 Ad Code

প্রদর্শনীর শেষদিনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আলোকচিত্রী শিকদার আহমেদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক আকবর হায়দার কিরন।

Manual5 Ad Code

ছবি তোলা শিকদার আহমেদের নেশা ও পেশা। অনেকগুলো বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান ঘুরে তিনি অগনিত ছবি তুলেছেন। ছবির জন্য পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। নিউইয়র্কে এটি ছিলো শিকদার আহমেদের প্রথম প্রদর্শনী। এতে তাঁর বাছাইকৃত ৩০টি ছবি প্রদর্শিত হয়। দু’গিনের এই বিশেষ প্রদর্শনীতে বিপুল সংখ্যক সমঝদার দর্শকের সমাগম ঘটে। শিকদার আহমেদের তোলা ছবির সৌন্দর্যে বিমোহিত হন তাঁরা। গুনীজনেরা তাঁর ছবির ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code