মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন: কনস্যুলেটের সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাইজ করার পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৬ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

Manual2 Ad Code

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাইজ করার পরামর্শ দেন। আলোচনাকালে তিনি কনস্যুলার সেবাগ্রহীতাদের সুবিধার্থে এবং অধিকতর সেবা প্রদানের নিমিত্তে কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

Manual7 Ad Code


ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের বিভিন্ন কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। কনস্যুলেট সফরকালে তাঁর সহধর্মিণী সরকারের সাবেক সচিব মিজ্ কামরুন নাহারও উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code