আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ গত বছর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ করে ইসরায়েল। এরপর এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশটিতে সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ ডিসেম্বর) আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন বেনেট। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পরমাণু চুক্তি আলোচনার লড়াইয়ের উত্তেজনার মাঝেই তার এই সফর।

Manual8 Ad Code

ইরানের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন উপসাগরীয় আরব দেশগুলো। এর মধ্যেই সম্প্রতি তাদের (আরব দেশ) সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। বৈঠকে আল-নাহিয়ান ও নাফতালি বেনেট দুই দেশের সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।

Manual6 Ad Code

তবে বৈঠক নিয়ে এখন পর্যন্ত আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code