নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব”-এর সাধারণ সভা ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে টাইম টিভির সিও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাধারণ সম্পাদক পদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম (পুনঃনির্বাচিত)এবং কোষাধ্যক্ষ পদে ইয়র্ক বাংলার সম্পাদক রশীদ আহমদ নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

ক্লাবের বিদায়ী সভাপতি ডা: ওয়াজেদ এ খানের সভাপতিত্বে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে দুপুর সাড়ে বারোটায় প্রথম পর্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম সম্পাদকের রিপোর্ট এবং কোষাধ্যক্ষ মুমিনুল ইসলাম মজুমদার ক্লাবের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামিল আনসারী। দোয়া পরিচালনা করেন ক্লাবের বিদায়ী সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ।

Manual8 Ad Code

মধ্যাহ্ন ভোজের পর বিকেল ৩টায় (দ্বিতীয় পর্বে) ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১টি পদের নির্বাচন কার্যক্রম শুরু হয়। গোপন ব্যালটের মাধ্যমে শুধু সভাপতি এবং ৪ জন কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম (ফ্রিল্যান্স), যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান (ইন্ডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকী (ফ্রিল্যান্স) এবং কার্যকরী সদস্য পদে ফরিদ আলম (মুক্তচিন্তা), এ বিএম সালাহ উদ্দিন আহমেদ (বাংলা পত্রিকা/ইনকিলাব), রওশন হক (প্রথম আলো), এসএম জাহিদুর রহমান (নিউজ বিডিইউএসএ) এবং পদাধিকার বলে সাবেক সভাপতি ডা: ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ)।
নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিশনের দায়িত্বে ছিলেন অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদ (প্রধান নির্বাচন কমিশনার), বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক রিপোর্টার আনোয়ার হোসেইন মনজু (নির্বাচন কমিশনার) ও সিনিয়র সাংবাদিক হাবিব রহমান (নির্বাচন কমিশনার )

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code