নগরীতে আরো ২৫২৯ জন শিক্ষার্থীর করোনার টিকা গ্রহণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরীতে শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম চলছে। নগরীর চারটি স্কুলে চলমান এ কার্যক্রমে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে আরো ২ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ টিকা গ্রহণ করে। ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনার টিকাদান পরবর্তী কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত চলবে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, প্রথম ধাপে নগরীর চারটি স্কুলের মাধ্যমে ২৫ হাজার ৩৯৪ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের সবাইকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। গতকাল দ্বিতীয় দিনে টিকা গ্রহণকারীদের মধ্যে ছেলে ১ হাজার ৩৩৬ জন এবং মেয়ে ১ হাজার ১৯৩ জন। এর মধ্যে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা গ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৫০৮ জন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে টিকা গ্রহণকারী ছাত্র সংখ্যা ৫৭১ জন, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে টিকা গ্রহণকারীদের মধ্যে ছাত্র ২৭৮ ও ছাত্রী ২৫২ এবং পুলিশ লাইন্স হাই স্কুলে টিকা নিয়েছে ৪৮৭ জন ছাত্র ও ৪৩৩ জন ছাত্রী।

Manual4 Ad Code

শিক্ষা ও স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়। এজন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার প্রয়োজন পড়ে। নগরীর চারটি প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা হলে উপজেলার অন্যান্য স্কুলে টিকাদান শুরু হবে জানান সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code