ওমিক্রন: ফাইজারের ৩ ডোজ টিকা নিয়েও আক্রান্ত ভারতীয় নাগরিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এর বিস্তার রোধে বিভিন্ন টিকা প্রতিষ্ঠান বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিলেও সেই যুক্তিকে ভুল প্রমাণ করলেন ভারতের এক নাগরিক। ফাইজারের তিন ডোজ টিকা নিয়েও তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি।  তার দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থান করছেন।

Manual6 Ad Code

এক বিবৃতিতে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গত ৯ নভেম্বর ভারতীয় বিমানবন্দরে নামার পর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন ২৯ বছর বয়সী এক ব্যক্তি। এরপর তার নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) তার শরীরে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বিএমসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির কোনো শারীরিক উপসর্গ নেই। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাছাড়া, ওই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া দুইজন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

Manual7 Ad Code

মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪০ জন ওমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন। আর ভারতে এই ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code