ইংলিশ চ্যানেল থেকে ১৩৮ অভিবাসী উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ইংলিশ চ্যানেলে আটকা পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। অস্হায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে।

ফরাসি কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তাদের জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোটে অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্হানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদের গ্রহণ করেছে।

Manual3 Ad Code

ইংলিশ চ্যানেল অতিক্রমকারী অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত মাসে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়। এর ফলে চ্যানেল অতিক্রমের আড়ালে মানব চোরাকারবারি নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন নতুন করে পালটাপালটি অভিযোগ করে।

Manual3 Ad Code

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর ১ হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code