নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ত্রাণ তহবিল থেকে অন্তত ১০ হাজার কোটি ডলার চুরি হবে বলে দেশটির সিক্রেট সার্ভিস জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সিক্রেট সার্ভিস জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং চাকরি হারানো নাগরিকদের সহায়তায় এই তহবিল গঠন করা হয়েছিল। খবর এবিসি নিউজের সিক্রেট সার্ভিসের ন্যাশনাল প্যান্ডামিক ফ্রড রিকভারি কোঅর্ডিনেটর রয় ডটসন এক সাক্ষাতকারে জানান, শ্রম বিভাগ এবং ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের তথ্যের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছ। এতে বিচার বিভাগের প্রতারণা সংক্রান্ত তথ্য যুক্ত করা হয়নি| জানা গেছে, ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সহায়তা হিসেবে দেওয়া হয়েছে যার মধ্যে ৩ শতাংশ প্রতারণার শিকার হয়েছে। বেকারত্ব তহবিল থেকেই সবচেয়ে প্রতারণা হয়েছে।
শ্রম বিভাগ জানিয়েছে, এই তহবিল থেকে ৮৭ বিলিয়ন ডলার চুরি করা হয়েছ। অর্থাৎ এই খাতের একটা বড় অংশই প্রতারণার মাধ্যমে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা তদন্তের সময় ১ দশমিক ২ বিলিয়ন ডলার জব্দ করেছিল। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ৯০০ এর বেশি ফৌজদারি অপরাধের তদন্ত করেছেন। এই সময় শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গত সপ্তাহে জানিয়েছিল, তারা প্রতারণার কারণে তারা ১৫০ জনকে অভিযুক্ত করেছিল এবং ৯৫টি মামলা করেছে। এছাড়া বিচার বিভাগ ৭৫ মিলিয়ন ডলার জব্দ করেছে।
