মাদাগাস্কারে জাহাজডুবিতে মৃত্যু বেড়ে ৮৫

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে মালবাহী জাহাজডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৮৫তে পৌঁছেছে। মালবাহী জাহাজটির যাত্রী নেওয়ার অনুমোদন ছিল না। কিন্তু দুর্ঘটনার সময় সেটিতে প্রায় ১৪০ জনের মতো আরোহী ছিল বলে জানিয়েছেন মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির সমুদ্রে অভিযান বিষয়ক পরিচালক মামি রান্দ্রিয়ানাভনি। খবর আল-জাজিরার।

Manual2 Ad Code

৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৫ জন এখনও নিখোঁজ।

মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে জাহাজডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন; পরে তাকে বহনকারী হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়। তার ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে মন্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়, ভেসে থাকার জন্য তিনি বিধ্বস্ত হেলিকপ্টারটির পাইলটের আসনকে কাজে লাগিয়েছিলেন।

Manual2 Ad Code

হেলিকপ্টারটির আরেক যাত্রীকেও জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের ভাগ্যে কী ঘটেছে তা অজানা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code