করোনা: মহামারী মোকাবিলায় অর্থনৈতিক প্যাকেজ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ ইমরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় অর্থনৈতিক প্যাকেজ প্রদানের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। দেশটির পাবলিক একাউন্ড কমিটির (পিএসি) প্রকাশিত এক রিপোর্টে এমনটি দাবি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়, অর্থনৈতিক প্যাকেজের নামে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় শুধু ১৮৬ বিলিয়ন রুপি প্রদান করেছে। অথচ প্রস্তাবনা হয়েছিলো ৫০০ বিলিয়ন রুপির। মন্ত্রণালয় মাত্র ৩৭ শতাংশ অর্থ প্রদান করেছে।

Manual2 Ad Code

ইমরান খানের প্রতিশ্রুতি অনুযায়ী, দিন মজুররা ২০০ বিলিয়ন রুপি পাওয়ার কথা ছিলো। কিন্তু পেয়েছে ১৬ বিলিয়ন। শক্তি ও জ্বালানি খাতে ১০০ বিলিয়ন দেওয়ার কথা থাকলেও প্রদান করা হয়েছে ১৫ বিলিয়ন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code