জ্যামাইকায় পুনরায় আসছে হাজী বিরানী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Manual7 Ad Code

২৪ ডিসেম্বর শুক্রবার (বাদ জুমা)দুপুর ২টায় পুনরায় জনপ্রিয় হাজী বিরানী রেষ্টুরেন্ট চালু হচ্ছে । নিউইয়র্কের জামাইকার ১৭০-১৬ হিলসাইজ এভিনিউতে আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন এর সহ সভাপতি,বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ-এর বিশেষ প্রতিনিধি ,বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়ার তত্বাবধানে পুনরায় শুভ উদ্বোধন হবে । ৫ বছর পূর্বে হাজী বিরানী রেষ্টুরেন্ট নিউইর্য়ক এর জ্যামাইকায় কয়েক বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায় । উল্লেখ্য ,৯০ দশকে আলমগীর ভুইয়া নিউইয়র্কে এর ম্যানহাটনে প্রথম রেষ্টুরেন্ট চালু করে ছিলেন ।এক দশক চালুর পর তা বন্ধ হয়ে যায় ।সেই বছর প্রথম বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ উৎযাপন করেছিলেন । আলমগীর ভুইয়া বাপসনিউজের মাধ্যমে সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code