বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আইজিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি একথা বলেন।

সেগুনবাগিচায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে জুমবাংলা ইউথ ফাউন্ডেশন।

Manual4 Ad Code

পুলিশপ্রধান বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে৷ তবে আমরা সব ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাব।

Manual6 Ad Code

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়, যোগ করেন আইজিপি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code