প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

শিল্পসম্মত উন্নত দেশ গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে টার্গেট করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া এ গৌরব অর্জন সম্ভব নয়। তাই উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

রোববার রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে ডিজেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজিত এক সভায় এ আহ্বান জানান বক্তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক নেতা মো. আবুল হোসেন,  তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক হারুন উর রশীদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, এসএমই ফাউন্ডেশনের ডিএমডি মো. সালাউদ্দিন মাহমুদ প্রমুখ।

Manual2 Ad Code

ডিআরআরএ অ্যাডভাইজার স্বপ্না রেজার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী সৈয়দা শামীমা সুলতানা।

Manual4 Ad Code

অভিমত ব্যক্ত করেন প্রতিবন্ধী ব্যক্তি উজ্জ্বল হোসেন, খুকু, শান্তা ও আশরাফ।

বক্তারা বলেন, দেখার বাইরে অনেক কিছু রয়েছে, যা আমরা দেখি না। দীর্ঘদিন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ডিআরআরএ কাজ করছে।

আগামীতেও এ কাজ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

আবুল হোসেন বলেন, একক এমপ্লয়মেন্ট খাত হচ্ছে গার্মেন্টস সেক্টর। যারা হেলপার হিসেবে কাজ করছে,  তাদের কাজ সুতা কাটা। এই হেলপার পদেও প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

তিনি আরো বলেন, রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় প্রায় চার হাজারের মতো কারখানা রয়েছে, যদি একজন করে প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দেন, তাহলে চার হাজারের মতো মানুষকে চাকরি দেওয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code