মালয়েশিয়ায় যেতে যেসব বিষয়ে মানতে হবে সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার স্থগিত হওয়া শ্রমবাজার চালু করতে দুইদেশের মধ্যে গত ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এখনো পর্যন্ত শুরু হয়নি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। তাই যারা মালয়েশিয়ায় কাজ করতে যান, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। কাউকে এ বিষয়ে টাকা-পয়সা না দেওয়ার জন্য বলা হচ্ছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রবিবার (২৬ ডিসেম্বর) এক সতর্ক বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে এখনই আগাম লেনদেন করা থেকে সতর্ক থাকতে হবে। কেননা এবার বিএমইটির তথ্যভান্ডার থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। তার আগে সরকারের পক্ষ থেকে সব তথ্য জানানো হবে।

Manual5 Ad Code

বিএমইটি আরও বলছে, তথ্যভান্ডারে যাদের নাম আছে তারাই শুধু মালয়েশিয়া যেতে পারবেন। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code