নিউজ ডেস্কঃ টানা তুষারপাতে ভারতের সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক। তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
Manual6 Ad Code
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, টানা তুষারপাতের মধ্যে অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়েছে। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।
Manual4 Ad Code
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিকিমের ছাঙ্গুতে এখনো এক হাজার ১২৭ জন পর্যটক রয়েছেন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে।
দেশটির স্থানীয় প্রশাসন বলছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন।
Manual8 Ad Code
