এস ৪০০-এর আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বানাবে তুরস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ তুরস্ক অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করছে।

Manual5 Ad Code

এই প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার অনুরূপ হবে। খবর সাবাহ ও স্পুটনিকের।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম এ খবর দিয়েছে। তুরস্কের জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে— ২০২২ সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে। এরই মধ্যে হিসার এবং সাইপার নামে দুটি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।

Manual8 Ad Code

এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তুরস্ক সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার এক কদম দূরে অবস্থান করছে। প্রকল্প সফল হলে সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

তুরস্ক আশা করছে, ২০২৩ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং শত্রুর যে কোনো হুমকি অত্যন্ত নির্ভরযোগ্য উপায়ে ধ্বংস করতে পারবে।

Manual2 Ad Code

এ ছাড়া হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code