নিউজ ডেস্কঃ গোপনে করোনা টিকার বুস্টার ডোজও নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual7 Ad Code

রোববার ডালাসে লাইভ ইন্টারভিউ শো ‘দ্য হিস্টোরি ট্যুর’- এ টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা স্বীকার করেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

প্রথম দিকে করোনার টিকা নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। তবে এক পর্যায়ে টিকা নেন তিনি।

Manual5 Ad Code

টিকার দুই ডোজ নিলেও বুস্টার ডোজ নেবেন না বলে জানিয়েছিলেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

সেপ্টেম্বরে ওয়াল স্টিট জার্নালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, সম্ভবত বুস্টার ডোজ নেব না।

তবে ফক্স নিউজের সাবেক উপস্থাপক বিলি ও’রাইলির সঙ্গে আসা অনুষ্ঠানে বুস্টার ডোজ নেওয়ার কথাও স্বীকার করলেন ট্রাম্প।

উপস্থাপক রাইলি বলেন, প্রেসিডেন্ট এবং আমি দু’জনেই টিকা নিয়েছি। এ সময় উপস্থিত জনতা বিদ্রূপ করতে থাকেন।

ট্রাম্পকে রাইলি বলেন, ‘আপনি কি বুস্টার ডোজ নিয়েছেন?’

Manual4 Ad Code

ট্রাম্প উত্তর দেন, হ্যাঁ। আমিও নিয়েছি। ওহ, সত্যি, বলেন রাইলি।

এ সময় উপস্থিত জনতা চিৎকার করে ওঠে।

Manual4 Ad Code