নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
Manual4 Ad Code
আজ রবিবার (২ জানুয়ারি) সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার দীর্ঘ ছুটির ক্ষতি কাটিয়ে উঠতে আমরা যতো দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছি। এখন আর এক বর্ষের সঙ্গে অন্য বর্ষের তুলনার কোনো সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখারও সুযোগ নেই।
Manual1 Ad Code
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে।
Manual5 Ad Code
