জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ঢালিউডের যেসব সিনেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ সদ্যই বিদায় নিয়েছে ২০২১। ব্যবসায়িক বিপর্যয়ের আরও একটি বছর পার করল ঢালিউড। সাফল্যের চেয়ে ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকাই চলচ্চিত্রের এই বছরটি। যদিও করোনার কারণে সদ্য সমাপ্ত বছরটি চলচ্চিত্রের জন্য সুখকর ছিল না। গত বছর সুপারহিটের সংখ্যা কমে বেড়েছে ফ্লপ সিনেমার সংখ্যা। যদিও বছরের শেষ দিকে এসে বেশ কয়েকটি মানসম্মত সিনেমা মুক্তি পেয়েছে। সব কিছু ভুলে নতুন বছরে নতুন প্রত্যয়ে বুক বেঁধেছেন ঢালিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষেরা। বছরের শুরুটা হচ্ছে ভালো কিছু সিনেমা দিয়ে।

Manual8 Ad Code

প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের সিনেমা ‘শান’। বছরের প্রথম শুক্রবারেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। চলতি মাসেই মুক্তি পাচ্ছে আরও বেশ কয়েকটি সিনেমা। ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে এইচ আর হাবিবের চলচ্চিত্র ‘ছিটমহল’, ২১ জানুয়ারি ‘তোর মাঝে আমার প্রেম’, ‘অবাস্তব ভালোবাসা’ ও ‘মুখোশ’। পাশাপাশি ২৮ জানুয়ারি মুক্তির লাইনে আছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। এ ছাড়াও ‘জাল ছেঁড়ার সময়’ নামে আরও একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

Manual6 Ad Code

এদিকে, বিদায়ী বছরের শেষ দিকে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ডজনখানেক সিনেমা। পর্যায়ক্রমে সিনেমাগুলো মুক্তি পাবে। এ তালিকায় আছে- পাপ-পূণ্য, তালাশ, গলুই, ক্যাসিনো, পরাণ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, জ্বীন, দিন দ্য ডে, বর্ডার, সিক্রেট এজেন্ট, গিরগিটি’ সহ আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code