নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি সুলেমান, সাধারণ সম্পাদক আজাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর একমাত্র সামাজিক সংগঠন বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। ডা. আতাউল চৌধুরী তুষারকে প্রধান উপদেষ্টা, সুলেমান মজুমদারকে সভাপতি এবং এম বদরুল হক আজাদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

নিউইয়র্কে ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোড ও ওয়েস্টচেস্টার এভিনিউর এনওয়াইসি মেডিকেল অফিসে সম্প্রতি সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ডা. আতাউল চৌধুরী তুষার ২০২২-২০২৩ সালের নতুন কমিটির নাম ঘোষণা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual6 Ad Code

কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি সুলেমান মজুমদার, সিনিয়র সহ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, সহ সভাপতি শাহিন আকতার চৌধুরী ও মনছুর আলী মিন্টু, সাধারণ সম্পাদক এম বদরুল হক আজাদ, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ উদ্দিন মানিক, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ভূইয়া, প্রচার ও দপ্তর সম্পাদক আশরাফ তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম মিজানুর রহমান ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মইনুল ইসলাম মজুমদার, মহিলা সম্পাদিকা শাহানার মজুমদার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আজাদ রহমান মজুমদার, কার্যকরী সদস্য শওকত পাটোয়ারী, বিপ্লব হাসান, নাজিবুল হক চৌধুরী, আজিজুর রহমান মজুমদার ও সৈয়দ সারোয়ার ই আলম।

Manual8 Ad Code

উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার, উপদেষ্টা এম রুহুল আমিন, শফিকুল ইসরাম লিটন, আব্দুল মান্নান আফাজ উদ্দিন খোকন ও হাবিবুর রহমান মজুমদার।

Manual8 Ad Code

কমিটির সভাপতি সুলেমান মজুমদার এবং সাধারণ সম্পাদক এম বদরুল হক আজাদ তাদের নতুন সংগঠনের দায়িত্ব প্রদানের জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশে-প্রবাসে বরুড়া উপজেলাবাসীর সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানের লক্ষে এ সংগঠনটি কাজ করে যাবে। প্রবাসে বরুড়া উপজেলাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা, সামাজিক কর্মকান্ড, নতুন প্রজন্মের উপযোগি কর্মসূচি গ্রহণ সহ বরুড়া উপজেলাবাসীর সার্বিক কল্যাণে নয়া এ সংগঠনটি প্রয়াস চালাবে। তারা ঐক্যবদ্ধভাবে নতুন সংগঠনটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code