ইতালির মনফালকনে প্রবাসী বাংলাদেশীর কেএনএম ফ্যাশন এর উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধিঃ ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান নব্বই দশকের পর থেকে। এই দীর্ঘ পথচলায় প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের মধ্য নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন তাদের কর্মের মাধ্যমে। ইতালির প্রত্যেকটি শহরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কলকারখানা রেস্টুরেন্ট সহ বিভিন্ন কাজের স্থানে বাংলাদেশিরা রয়েছেন ভালো অবস্থানে।

Manual3 Ad Code

Manual1 Ad Code

ইতালির মনফালকনে প্রবাসী বাংলাদেশী মোস্তফা সাঈদ প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাত্রা শুরু করলেন কে এন এম ফ্যাশন। ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে এই ফ্যাশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপস্থিত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা এই ফ্যাশনের সফলতা কামনা করেন এবং সকল প্রবাসীদের আহ্বান জানান এই ফ্যাশন থেকে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার। কে এন এম ফ্যাশন এর স্বত্বাধিকারী মোস্তফা সাঈদ সকলকে ধন্যবাদ ওকৃতজ্ঞতা জানান এবং তার এই ফ্যাশনের শপে আসার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code