বৃষ্টির বাধায় কাল অনুশীলন হয়নি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ সিরিজ জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Manual4 Ad Code

তবে শুক্রবার অনুশীলন করতে পারেননি টাইগারররা। ইবাদত-তাসকিনরা কিছু সময় কাটিয়েছেন জিমে।

Manual1 Ad Code

বিসিবির ভিডিওতে জানা যায়, বৃষ্টির বাধায় মাঠে প্রস্তুতি নিতে না পেরে জিম সেশন করেছেন টাইগাররা। ক্রিকেটাররা ফ্রি হ্যান্ড, স্ট্রেচিং, ওয়েট লিফটিংয়ে সময় কাটিয়েছেন।

কিউইদের মাটিতে প্রথম জয়ের পর এবার সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় টেস্ট জয় বা ড্র করলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code