আটলান্টিকে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ব্রিটিশ নৌবাহিনীর এক যুদ্ধজাহাজের সঙ্গে রাশিয়ার একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছিল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের বেশি সময় আগে উত্তর আটলান্টিকে টহলরত ব্রিটিশ নৌবাহিনীর জাহাজের সঙ্গে এই সংঘর্ষ হয়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ২০২০ সালের শেষ দিকে এইচএমএস নর্দাম্বারল্যান্ড জাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ হয়। ঐ বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা নিশ্চিত করতে তাদের নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই বিদেশি জাহাজ ও সাবমেরিনের ওপর নজরদারি করে থাকে। ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাজ্যের সমুদ্রসীমা এবং দেশের পারমাণবিক সক্ষমতা প্রতিরোধে ২০২০ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচএমএস নর্দাম্বারল্যান্ড।

একটি টিভি ক্রুয়ের ক্যামেরায় যুদ্ধজাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের এই সংঘর্ষের ঘটনাটি ধরা পড়ে। তারা সমুদ্রের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code