ওমিক্রন প্রলয়ে কর্মী সংকট: লন্ডনের হাসপাতালে সামরিক চিকিৎসক মোতায়েন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে লন্ডনের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামলাতে এখন সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওমিক্রনের কারণে এরইমধ্যে অনেক স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে সংকট নিঃসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

Manual5 Ad Code

দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, মোট ২০০ সামরিক কর্মকর্তাকে হাসপাতালে নিয়োজিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৪০ জন চিকিৎসক। তারা রোগীদের সামলাতে এনএইচএস কর্মীদের সহযোগিতা করবেন। বাকি ১৬০ কর্মকর্তার কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই।

তবে তারা রোগীদের দেখবেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করবেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ও। এতে জানানো হয়েছে, এরইমধ্যে অনেক সেনা কর্মকর্তা কাজ শুরু করে দিয়েছেন। এ মাসের শেষে সবাই যুক্ত হবেন।

Manual7 Ad Code

সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির হেলথ ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে যে, জনগণের চিকিৎসা ব্যহত হওয়ার ঝুঁকি  উপেক্ষা করতে পারে নি সরকার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code