ওমিক্রনে আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে: ফাউসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। বুধবার (১২ জানুয়ারি) এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

Manual6 Ad Code

আমেরিকার অমিক্রন পরিস্থিতি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের ভাইস প্রেসিডেন্ট জে স্টিফেন মরিসনের সঙ্গেও কথা বলেন এ শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

Manual6 Ad Code

ফাউসি তাকে আরও বলেন, অমিক্রনের সংক্রমণক্ষমতা অস্বাভাবিক। শেষমেশ হয়তো এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তবে যারা টিকা নিয়েছেন, বুস্টার ডোজ নিয়েছেন, তারা এর সংস্পর্শে আসতে পারেন। তাদের মধ্যে অনেকে আক্রান্ত হতে পারেন। তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার আশঙ্কা কম।

Manual3 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেশটির সরকারের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

Manual1 Ad Code

এদিকে সোমবার (১০ জানুয়ারি) দেশটিতে মোট ১৪ লাখ ৮১ হাজার ৩৭৫ জন এ ভাইরাসে আক্রান্ত ও এক হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বব্যাপী এক দিনে আক্রান্ত হওয়ার এটি নতুন রেকর্ড।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৫২ লাখ ৭০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। সর্বশেষ এমন পরিস্থিতির কারণে দেশটিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code