ভারতে ২ লাখ ৬৮ হাজার নতুন সংক্রমণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

আজ শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ হিসাব অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৬। এ ছাড়া বিগত সপ্তাহে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮৪। টিকাদান কর্মসূচি শুরুর পর দেশজুড়ে ১৫৬ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

ভারতে শেষ ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত আরও ৪০২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual4 Ad Code

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ হাজার ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও ১৯ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত ৭১ লাখ ২৪ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় করোনা রোগী ২ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন।

Manual3 Ad Code

গতকাল শুক্রবার দিল্লিতে প্রতি ১০০ জনের করোনা পরীক্ষায় ৩০ দশমিক ৬৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ দিন ভারতের রাজধানীর ২৪ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চলমান করোনার ঢেউয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের ৭৫ শতাংশ টিকা নেননি বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

Manual1 Ad Code

ভারতে করোনার ঊর্ধ্বমুখী এই সংক্রমণের মধ্যে গতকাল দেশের মানুষকে কোভিড-সংক্রান্ত স্বাস্থ্যবিধি, মাস্ক পরা ও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলমান বৈশ্বিক করোনা মহামারিতে সুস্থ থাকা ও রোগ প্রতিরোধব্যবস্থা বাড়ানোর গুরুত্বের বিষয়টি তুলে ধরেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code