আফ্রিকায় করোনা সংক্রমণ ‘উল্লেখযোগ্য হারে হ্রাস’ পাচ্ছে: ডব্লিউএইচও

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ আফ্রিকায় মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার হ্রাস পাচ্ছে। অমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এই প্রথমবারের মতো তা কমতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

Manual5 Ad Code

টানা ৫৬ দিন সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক দপ্তর জানায়, রবিবার পর্যন্ত গত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের হার ২০ শতাংশ এবং মৃত্যু ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

Manual5 Ad Code

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের পর ওই দপ্তর আরও জানায়, দক্ষিণ আফ্রিকায় গত চার সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোতেই অমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়।

Manual1 Ad Code

তারা আরও জানায়, গত সপ্তাহে কেবলমাত্র উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়। ওই সপ্তাহে এ অঞ্চলের দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code