মুসলিমবিরোধী আইন পাস করছে ফ্রান্স 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ফের মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা। নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের হিজাব পরা নিষিদ্ধ করা হচ্ছে।

Manual3 Ad Code

এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়।

Manual2 Ad Code

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সিনেট (উচ্চ কক্ষ) মঙ্গলবার একটি প্রস্তাবিত আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। ওই আইনে বলা হয়েছে, ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘স্পষ্ট ধর্মীয় প্রতীক পরিধান করা নিষিদ্ধ’।

সিনেটররা স্পষ্টভাবে বলেছেন, এই সংশোধনীর লক্ষ্য ‘ক্রীড়া প্রতিযোগিতায় বোরখা পরা’ নিষিদ্ধ করা।

Manual8 Ad Code

সংশোধনী এই বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থী দল লেস রিপাবলিকানস এবং এর বিরোধিতা করেছেন ফ্রান্স সরকার। এর পক্ষে ভোট পড়েছে ১৬০টি বিপক্ষে ১৪৩টি ।

Manual5 Ad Code

তবে, এটি বাস্তবায়িত হতে সিনেট ও নিম্নকক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি কমিশন গঠন করা হবে। এরপরে সিধান্ত চূড়ান্ত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code