পাকিস্তানে মসজিদে যেতে দুই ডোজ টিকা বাধ্যতামূলক  

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ পাকিস্তানে আরোপ করা করোনা ভাইরাস নতুন বিধিনিষেধ অনুযায়ী যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মহামারি শুরু হওয়ার পর থেকে দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

শুক্রবার দেশটিতে ৭ হাজার ৬৭৮ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে, এটি করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতিদিন গড়ে ৬ হাজার ২০৮ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে।

Manual3 Ad Code

এ পরিস্হিতিতে দেশটির সরকার যেসব জেলাগুলোতে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভিটির হার ১০ শতাংশের ওপরে সেখানে বিয়ের অনুষ্ঠানসহ ঘরের ভেতরের সব ধরনের জমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি স্কুল ও যেসব খেলাধুলায় শারীরিক সংস্পর্শ লাগে সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া মসজিদে মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের ২২ কোটি জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ বা ৭ কোটি ৮০ লাখ লোক করোনা ভাইরাস টিকার দুই ডোজ নিয়েছেন| অনেকের মধ্যে দ্বিধা থাকায় সরকার টিকা গ্রহীতার সংখ্যা বাড়ানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code