ভারতের প্রজাতন্ত্র দিবস আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আজ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। বিশেষ এই দিন উপলক্ষ্যে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজপথে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। তবে করোনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেইসঙ্গে ২১ বার তোপধ্বনির পর শুরু হয় প্যারেড।

Manual4 Ad Code

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানায়, এবারই প্রথম কুচকাওয়াজে দেখা গেছে সামরিক বিমান ও হেলিকপ্টারের মহড়া। ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে এতে।

এছাড়া অনুষ্ঠানে ব্যবহার হচ্ছে ড্রোন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন ব্যবহার হচ্ছে। সেই সঙ্গে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে ‘প্রোজেকশন ম্যাপিং’।

Manual3 Ad Code

এবারই প্রথম পুরো ভারত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া ৪৮০ জন শিল্পী কুচকাওয়াজের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

প্যারেডে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৬টি শাখা। তার মধ্যে রয়েছে রাজপূত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস এবং প্যারাশুট রেজিমেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code