রাশিয়ার দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি পশ্চিমা বিশ্বে উত্তেজনা কমছে না বরং দিন দিন বাড়ছে। এসবের মাঝেই ন্যাটোতে ইউক্রেনের যোগদান না দেওয়ার বিষয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

Manual4 Ad Code

ন্যাটোতে যোগদান করতে পারে ইউক্রেন, এমন আশঙ্কা থেকেই দেশোটির সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দাবি, যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই।

কিন্তু পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পূর্ব ইউরোপে নিরাপত্তার নিশ্চয়তাসহ বেশকিছু দাবি করেছে রাশিয়া। ইতোপূর্বে দেশটি পরিষ্কার করেই বলেছে যে, ইউক্রেনকে কখনোই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার প্রতিশ্রুতি লিখিতভাবে দিতে হবে। এমনকি সোভিয়েত ইউনিয়নের সাবেক এই প্রদেশে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা যাবে না। এমন প্রতিশ্রুতিও চায় দেশটি।

Manual5 Ad Code

গত ডিসেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের আগে-পরে বিভিন্ন সময় মস্কো এই দাবি সামনে এনেছে। অবশ্য বাইডেন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, রাশিয়ার এই দাবিগুলো কার্যকর হতে পারে না।

অবশেষে রাশিয়ার এই দাবির বিষয়ে বুধবার (২৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একইসঙ্গে ইউক্রেন সংকট নিরসনে রাশিয়ার জন্য কূটনৈতিক পথও খোলা রাখার কথা জানিয়েছেন তিনি।

Manual3 Ad Code

অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘আমরা ইউক্রেনে বলপ্রয়োগের ধরণ সম্পর্কে পারস্পরিক স্বচ্ছতার ব্যবস্থার সম্ভাবনার কথা বলেছি। সেইসাথে ইউরোপে সামরিক মহড়া এবং কৌশলের বিষয়ে আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলেছি। আমরা ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং সম্ভাব্য রুশ আগ্রাসনের বিরুদ্ধে একটি দ্রুত ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া প্রস্তুত করতে কাজ করছি।’

Manual5 Ad Code

ব্লিংকেন জানান, রাশিয়ার দাবির প্রেক্ষিতে ন্যাটোতে নতুন সদস্যের অংশগ্রহণ বন্ধ করা হবে না। নতুন সদস্যদের জন্য ন্যাটোর দরজা সবসময়েই খোলা।

রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সালিভান বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবে একটি নথি হস্তান্তর করেন। ওই নথিতে রাশিয়ার কাছে ইউরোপীয় নিরাপত্তা সম্পর্কিত নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ন্যাটো। কর্মকর্তারা বলেছেন, পৃথকভাবে ওই নথির দৈর্ঘ্য কয়েক পৃষ্ঠা হবে।

অবশ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সুনির্দিষ্ট ভাবে বিস্তারিত তথ্য সামনে আনতে অস্বীকার করেছেন। তবে তারা আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন এবং মস্কো এখনও ঐক্যমত খুঁজে পেতে পারে এবং এমনকি ইউরোপে ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অস্ত্র নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে অগ্রগতি আসতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code