লিজেন্ডস লিগের ফাইনালে রফিক-বাশাররা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগের ফাইনালে উঠেছে ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্স। ২৮ জানুয়ারি ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিজেন্ডস লিগের ফাইনাল।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগের লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এশিয়ার বাইরের ক্রিকেটারদের নিয়ে গড়া ওয়ার্ল্ড জায়ান্টস। ৪ ম্যাচ খেলে ৩টিতেই জয় পাওয়া দলটি স্বভাবতই উঠে গেছে ফাইনালে।

Manual6 Ad Code

৪ ম্যাচের ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ রফিকের এশিয়া লায়ন্স। এই দলে আছেন ভারত ছাড়া এশিয়ার বাকি দেশগুলোর সাবেক ক্রিকেটাররা।

Manual5 Ad Code

ভারতের ক্রিকেটারদের নিয়ে গড়া ভারত মহারাজাস ৪ ম্যাচের ৩টিতে হেরে আসর থেকে ছিটকে গেছে। ভাগ্য নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার ইন্ডিয়ান মহারাজাসকে ফাইনালে ওঠার কোনো সুযোগই দেয়নি ওয়ার্ল্ড জায়ান্টস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code