ব্রিটেনে শর্তসাপেক্ষে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ভ্যাকসিন অনুমোদন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ব্রিটেন । তবে শুধুমাত্র যেসব শিশু কোভিডের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে তাদেরকেই এই ভ্যাকসিন দেয়া যাবে। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস রোববার এ ঘোষণা দিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫-১১ বছর বয়সীদের জন্য কোভিড ভ্যাকসিন দেয়ায় অনেক দেশ থেকে পেছনে রয়েছে বৃটেন। যুক্তরাষ্ট্র বা ইসরাইল যেভাবে ব্যাপক হারে এ বয়সের শিশুদের ভ্যাকসিন দিচ্ছে, এখনো সেরকম পরিকল্পনা বৃটেনের নেই।

Manual4 Ad Code

তবে যেসব শিশুর শারীরিক অবস্থার কারণে তারা কোভিডে গুরুতর আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে তাদেরকে এখন থেকে ভ্যাকসিন দেয়া যাবে। এছাড়া কোনো শিশু যদি রোগ প্রতিরোধের ক্ষমতাহীন কারো সঙ্গে বাস করে তাহলে সেই শিশুকেও কোভিড ভ্যাকসিন দেয়া হবে।

এ নিয়ে বৃটেনের ভ্যাকসিনমন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন, আমি বাবা-মা’দের আশ্বস্ত করে বলতে চাই যে, নিরাপত্তা, মান ও কার্যকরিতা নিশ্চিত না করে আমরা শিশুদের জন্য নতুন কোনো ভ্যাকসিন অনুমোদন দেব না।

Manual7 Ad Code

শিশুদেরকে ফাইজার-বায়োএনটেকের ১০ মাইক্রোগ্রামের দুটি ডোজ দেয়া হবে। পূর্ন বয়স্কদের যে ভ্যাকসিন দেয়া হয় এটি তার তিন ভাগের এক ভাগ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code