সন্তানের শরীরে কোন লক্ষণ দেখে ওমিক্রনে সচেতন হবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন আতঙ্কে রয়েছে দেশ। দিন দিন শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এ অবস্থায় বন্ধ রয়েছে শিক্ষাঙ্গন, অর্ধেক জনবলে চলছে সরকারি-বেসরকারি অফিস। নানা বিধি নিষেধের মাঝেও যেন সংক্রমণের হার বেড়েই চলেছে।

Manual8 Ad Code

অত্যন্ত সংক্রামক এই ধরণের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। তাই স্বভাবতই উদ্বেগে আছেন অভিভাবকেরা। চলুন জেনে নেই বিশেষজ্ঞদের মতে কোন উপসর্গগুলো শিশুদের ক্ষেত্রে প্রথমেই দেখা দেয়:

বিশেষজ্ঞরা এ বিষয়ে বলেছেন, ওমিক্রন ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে যে উপসর্গটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো ক্লান্তি। পরবর্তীতে যুক্ত হয় মাথা ব্যথা, গলা ব্যথা, ঠাণ্ডা-সর্দির মত উপসর্গগুলি। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সবার প্রথমেই নাক থেকে পানি পড়ার উপসর্গটি দেখা দিচ্ছে। এরকম উপসর্গ দেখা দিলে আইসোলেশনে পরিবারের বাকি সবার থেকে আলাদা থাকার চেষ্টা করুন এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

Manual1 Ad Code

শিশুদের ক্ষেত্র এসব উপসর্গ ছাড়াও শ্বাসনালী সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ডায়রিয়া কিংবা ত্বকে ক্ষত ও দেখা দিতে পারে। তবে সাধারণত এমন উপসর্গ খুবই কম দেখা দেয়।

যেসব শিশুরা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের যদিও উপসর্গ খুবই সামান্য ঠাণ্ডা-সর্দির মতোই দেখা দেয়। ভ্যাকসিন দেওয়া থাকলে ভাইরাসের আক্রমণ তেমন তীব্র হয়না, তাই সঠিক বয়স হলে সন্তানকে অবশ্যই টিকা দিন। সেই সাথে মেনে চলুন স্বাস্থ্যবিধি এবং গড়ে তুলুন স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস। সঠিক সময়ে সুষম খাদ্য এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন শিশুর সারাদিনের রুটিনে। এতে করে সন্তান থাকবে সুস্থ এবং গড়ে উঠবে রোগপ্রতিরোধ ক্ষমতা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code