নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’ (গিয়াস-তারেক) এর অভিষেক ফেব্রুয়ারী ১১ শুক্রবার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নবনির্বাচিত কমিটি (গিয়াস-তারেক) এর অভিষেক আগামী ১১ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠিত হবে।

জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ বলেন, নিউইয়র্কে অনেক দিন পর গত ৯ই জানুয়ারী জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ীদের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে প্রবাসে বাংলাদেশী ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জেবিবিএ’র একটি কমিটি গঠিত হয়েছে। পেন্ডামিকের কারণে এ এসোসিয়েশনের কার্যক্রম দীর্গদিন স্থবির ছিল।

Manual3 Ad Code

ফলে জ্যাকসন হাইটস এবং বিজনেস মালিকদের স্বার্থে তেমন কিছুই করা হয়নি। তিনি বলেন, নির্বাচনী ইসতেহার অনুযায়ী ব্যবসায়ীদের স্বার্থে নব নির্বাচিত কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে। এর মধ্যে মধ্যে রয়েছে জ্যাকসন হাইটসে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, সিকিউরিটি নিয়োগ, পুলিশ ডিপার্টমেন্ট এবং সেনিটেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম।

Manual8 Ad Code

উল্লেখ্য, জেবিবিএ’র গত ৯ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫ আসনে ‘গিয়াস-তারেক’ প্যানেলের বিজয়ীরা হলেন: সভাপতি গিয়াস আহমেদ, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, সহ সভাপতি মোহাম্মদ হাসান জিলানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খান, সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কোষাধক্ষ এস এম আবুল হাসান, দপ্তর সম্পাদক এমডি জি রহমান (আকাশ রহমান), সাংস্কৃতিক সম্পাদক জাফর উল্লাহ মিলন, প্রচার সম্পাদক বেলাল আহমদ এবং কর্যকরী সদস্য রকি আলিয়ান, ডা. বর্ণালী হাসান এমডি, খালেদ আকতার, আব্দুল আলিম এবং এস কিউ আলম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code