বিসিবি কোচের ঘুষ দাবি, অভিযোগ করায় হামলার শিকার ক্রিকেটার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বাগেরহাটের এক ক্রিকেটারের কাছ থেকে ঘুষ দাবি করেছে বিসিবির এক কোচ। খোদ বিসিবিতেই এমন অভিযোগ করেন ওই ক্রিকেটার। অভিযোগের পর হামলার শিকারের কথাও জানান তিনি। মোহাম্মদ নাঈম নামের এই ক্রিকেটার বাগেরহাটের বয়সভিত্তিক জেলা দলে খেলে থাকেন।

Manual3 Ad Code

নাঈম জানান, বাগেরহাটের বয়সভিত্তিক দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন বাগেরহাটের কোচ আবু তাহের। এ বিষয়ে নাঈম অভিযোগ জানান বিসিবিতে। তারই ধারাবাহিকতায় শুনানিতে ডাকা হয় অভিযুক্ত কোচ ও অভিযোগকারী ক্রিকেটারকে।

তবে শুনানিতে আসার জন্য বাসে ওঠার সময় নাঈমের ওপর হামলা করা হয়। তার ধারণা, হামলাকারীরা কোচের পক্ষের লোক। তিনি বলেন, ‘যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কি না। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে।’

এর আগে ফোন করে তাকে অভিযোগ না করার অনুরোধ করেছিলেন ঐ কোচ, জানান নাঈম।

অভিযোগের বিষয়ে নাঈমের ভাষ্য, ‘আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেটা আমি বোর্ডকে মেইল করে জানাই। বোর্ডকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কীভাবে ম্যাচ হয় আর কীভাবে খেলোয়াড়দের নেওয়া হয়। অনুশীলন ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে।’

শুনানি শেষে বোর্ড বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। বিসিবি পরিচালক ওবেদ নিজাম বলেন, ‘আমরা এ ব্যাপারে একটি শুনানি করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা কোচকে ছাড় দেব না। তবে বিষয়টি তদন্ত করতে সময় লাগবে।’

Manual4 Ad Code

৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দল নির্বাচন করা হয়েছে। ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়ে নাঈম।

Manual3 Ad Code

কোচ আবু তাহের অবশ্য নাঈমের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের কোনও কথা হয়নি। দল নির্বাচনে ভুল হতে পারে। তবে আমি কখনো কারও কাছে টাকা চাইনি।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code