পৌর নির্বাচনেও মমতার জয়

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনের পর এবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার এ নির্বাচনের ফল ঘোষিত হয়।

Manual7 Ad Code

এর মধ্যে বিধাননগর, চন্দননগর, আসানসোলে গতবারও জিতেছিল তৃণমূল। তবে এবার নতুন করে শিলিগুড়ি দখল করেছে দলটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সবশেষ খবর অনুযায়ী, আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৮২টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৩টি ওয়ার্ডে জয়ী বা এগিয়ে।  শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী বা এগিয়ে।

Manual8 Ad Code

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী। চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী।

তৃণমূলের জয়ের পর দলটির নেতাকর্মী-সমর্থকরা উৎসবে মেতে উঠেছে। এই জয়ের পর টুইটে করে জয়ী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code