বাঙালি তরুণরা জন্মগতভাবে সাহসী : পলক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, আমাদের দেশের মানুষ প্রকৃতির বৈরী আবহাওয়ার সঙ্গে মোকাবিলা করেই চলে এবং নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে জীবনযাপন করছে। যথাযথ নেতৃত্বে পেলে যেকোনো বাধা অতিক্রম করে তরুণরা এগিয়ে যেতে পারবে। বাঙালি তরুণরা জন্মগতভাবে সাহসী ও উদ্ভাবক।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী অর্থবছরকে স্টার্ট-আপবান্ধব রাজস্ব নীতি প্রণয়নের বছর হিসেবে স্মরণীয় করে রাখতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Manual4 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, দেশের সফল স্টার্ট-আপরা জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্ট-আপদের জন্য বিনামূল্যে মেন্টরিং-কুচিং একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। সেখানে বিনামূল্যে স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোকে স্পেস দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড ও আইডিয়া প্রকল্পের মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে তাদের ফান্ডিং প্রদান করা হচ্ছে। এসব নীতিগত সহায়তার মাধ্যমে দেশে ইনোভেটিভ ইকোসিস্টেম তৈরি হবে।

Manual7 Ad Code

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিম। কর্মশালায় আইসিটি বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code