সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Manual4 Ad Code

শনিবার (২ এপ্রিল) ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

Manual2 Ad Code

ট্রুডো বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা।

রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code