মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩ শতাংশ

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। আর পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Manual5 Ad Code

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

উল্লেখ্য, গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মােট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৩৯ দশমিক ৮৬ শতাংশ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code