‘বিশ্বকাপে সেরা ফর্মের মেসিকে দেখা যাবে না’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : কাতার বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বমঞ্চে লড়াই করতে নামবে লিওনেল মেসি। এবারই শেষবারের মতো বৈশ্বিক শিরোপার জন্য মাঠে নামতে দেখা যাবে এই ফুটবল জাদুকরকে। এর আগে চারবার বিশ্বকাপে খেলা হলেও শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হয়নি মেসির।

কোপা আমেরিকার মঞ্চে বড় প্রতিযোগিতার শিরোপা জেতা মেসির ভাগ্য কী এবার বদলাবে? সে উত্তর সময় দিবে। তবে তার আগে মেসিকে নিয়ে আর্জেন্টিনার সাবেক ফিজিক্যাল ট্রেনার ফার্নান্দো সিগ্নোরিনি জানিয়েছেন, কাতার বিশ্বকাপে সেরা ফর্মের মেসিকে আর দেখা যাবে না। সময়ের পরিক্রমায় সেরা ফর্ম পিছে ফেলে এসেছেন এই আর্জেন্টাইন তারকা, এমনটাই মত সিগ্নোরিনির।

Manual6 Ad Code

৩৪ বছর বয়সী মেসি বিশ্বকাপে নামবে আর এক বছরের ক্লান্তিকে সঙ্গী করে। সিগ্নোরিনি মনে করছেন বয়সের এই ক্লান্তি ঘিরে ধরবে মেসিকে। যা মেসির পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। সিগ্নোরিনি এক্ষেত্রে ম্যারাডোনার প্রসঙ্গও টেনে এনেছেন।

Manual7 Ad Code

আর্জেন্টিনার সাবেক এই ফিজিক্যাল ট্রেনার সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে বলেন, ‘নিঃসন্দেহে, আমরা কাতারে সেরা ফর্মের মেসিকে দেখতে পাবো না। ঠিক যেমন ১৯৯৪ সালে দিয়েগো ম্যারাডোনা নিজের সেরা ফর্মে পৌঁছাতে পারেননি।’

Manual5 Ad Code

নিজের মতের পক্ষে যুক্তি দিয়ে সিগ্নোরিনি আরও যোগ করেন, ‘সর্বোচ্চ শ্রেণির প্রতিযোগিতামূলক ম্যাচে শারীরিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। মেসি নিজের সেরা সময় পার করে এসেছেন। এখন তার শরীর আগের সেরা পর্যায়ে নেই। সময় ক্ষমা করে না; বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিমূলক ম্যাচে।’

Manual3 Ad Code

মেসির মতো বড় মঞ্চের তারকার জন্য ফুটবল মাঠে শেষ বলে কিছু লিখে দেওয়া যায় না। তেমনি সিগ্নোরিনির এমন কথা ধোপে টিকবে কি না, মেসি মাঠের পারফরম্যান্সে দিবেন সেই জবাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code