‘ধর্মকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব‍্যবহার করা হয়েছে’

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : অতীতে বাংলাদেশে ধর্মকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Manual2 Ad Code

শুক্রবার (১৫ এপ্রিল) দিনাজপুরের বিরল সরকারি কলেজ মাঠে বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, করোনায় অনেক দেশে মসজিদ নামাজ পড়া বন্ধ থাকলেও বাংলাদেশে সেটি হয়নি। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সচেষ্ট ছিলেন। মসজিদ যাতে বন্ধ হয়ে না যায়, তারাবীহ নামাজ যাতে বন্ধ হয়ে না যায় এবং মসজিদে আজান যেন বন্ধ হয়ে না যায় সেসব ব‍্যবস্থা নিয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সংখ‍্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার পরও অন‍্যান‍্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। এ দেশের মুসলমানরা অন‍্যান‍্য ধর্মের মানুষের প্রতি সমবেদনশীল। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। অথচ এ ধর্মকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব‍্যবহার করা হয়েছে।

Manual4 Ad Code

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। তারই সুযোগ‍্য কন‍্যা শেখ হাসিনা ৬৪ জেলায় ও সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। যেখানে ইসলামের শিক্ষা দেয়া হবে এবং ইসলামিক কর্মকাণ্ডে ব‍্যবহৃত হবে।

Manual4 Ad Code

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার আহমদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম‍্যান আজিজুর রহমান চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে বিরলে বিরল বাজার পুনঃনির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code