সিলেটে বেশি দামে ফল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটে অতিরিক্ত দামে ফল বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫ ফল ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ইত্যাদি ফল ভাণ্ডার, বাসিত মিয়া ফলের দোকান, তানিসা এন্টারপ্রাইজ, মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ও ঈশা ফল ভাণ্ডার।

পবিত্র মাহে রমজানে অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধে সকালে কদমতলী ফলের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভাণ্ডারকে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে ৫ শত টাকা, মূল্য তালিকা না রাখা ও পচা খেজুর বিক্রির অপরাধে তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং হিমু এন্ড ঈশা ফলভাণ্ডারকে আরও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Manual2 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন র‍্যাব–৯ এর একটি টিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code