আল-আকসায় ফের ইসরায়েলের হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ৩১ মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ এপ্রিল) ফজরের নামাজের পর এ হামলা চালানো হয়।

Manual4 Ad Code

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ মসজিদের কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে প্রায় ২ শতাধিক মুসল্লির ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় ফিলিস্তিনিরা তাদের দিকে পাথর ছুড়ে।

Manual6 Ad Code

তবে ইসরায়েলি পুলিশ দাবি, বহু ফিলিস্তিনি পাথর ও আতশবাজি নিয়ে ইহুদিদের প্রার্থণাস্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছাকাছি যাচ্ছিল। তাদের ঠেকাতেই পুলিশ হামলা চালায়।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবারও একই সময়ে আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এর দুদিন পর ফের মসজিদের ভেতরে হামলা চালানো হয়। সূত্র : রয়টার্স, আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code