লালগালিচা রাঙাবেন অদিতি, কানের সর্বত্র থাকছে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর ভারতের জন্য হতে যাচ্ছে তাৎপর্যময়। অফিসিয়াল সিলেকশন থেকে শুরু করে মার্শে দ্যু ফিল্ম ও লালগালিচাসহ সবখানে থাকছে দেশটির চলচ্চিত্রের আলোকছটা। মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বর্ণপামজয়ী ছবি নির্বাচনে ভূমিকা রাখবেন তিনি।

Manual7 Ad Code

এছাড়া প্রায় প্রতিদিনই লালগালিচায় পা পড়বে তার। দক্ষিণ ফ্রান্সে আগামী ১৭ মে কান উৎসবের ৭৫তম আসরের উদ্বোধন হবে। চলবে ২৮ মে পর্যন্ত। এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান ঘরানার ছবি ও প্রামাণ্যচিত্রের পয়লা প্রদর্শনী হবে বার্ষিক এই আয়োজনে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code