ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো শক্তিশালী হবে: মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আগামী কয়েকদিনের মধ্যে আবেদন করতে যাচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এই বিষয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেছেন, এতে করে ন্যাটো জোট শক্তিশালী হবে।  স্টলটেনবার্গ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে স্বাগত জানানো হবে। দেশটির যোগদানের প্রক্রিয়া হবে মসৃণ ও দ্রুত।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ফিনল্যান্ড ন্যাটোর খুব ঘনিষ্ঠ একটি গণতান্ত্রিক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটি জোটের সদস্য হলে ন্যাটো ও খোদ ফিনল্যান্ডের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code