

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। এমন পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানালেন, যেসব শর্ত মানলে তুরস্ক দুই দেশকে ন্যাটোর সদস্য করতে আপত্তি জানাবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বার্লিনে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তিনি সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সবাই তুরস্কের উদ্বেগ নিরসনের চেষ্টা করছে।